Saturday, June 20, 2026

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের আদালতে

Date:

Share post:

মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার এক আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ বুধবার মামলা দায়ের করেছেন। মামলার রায়দান ১৮ জুলাই।

২০২১ সালের ৯ জুন রাতে রাজধানী ঢাকার অদূরে বিরুলিয়ায় তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন পরীমনি ও তার সঙ্গীরা। তা ধরেই এই ঘটনার সূত্রপাত। বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসিরের অভিযোগ, তিনি ওই রাতে যখন বোট ক্লাব ছাড়ছিলেন, তখন পরীমনি ‘উদ্দেশ্যমূলকভাবে’ তাকে ডেকে নেন এবং একটি মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। তিনি এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তার দিকে একটি গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে তিনি মাথায় এবং বুকে আঘাত পান।

প্রসঙ্গত, ধর্ষণের চেষ্টার অভিযোগে পরীমনির অভিযোগের ভিত্তিতে গত বছর নাসিরকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় গত মে মাসে নাসিরসহ তিনজনের বিচারও শুরু হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। ওই মামলায় জামিনে মুক্ত থাকা নাসির ‍তার দুই মাসের মধ্যে পাল্টা মামলার আবেদন নিয়ে আদালতে গেলেন।

আরও পড়ুন- Sourav Ganguly: মহারাজের প্রাক জন্মদিনে চাঁদের হাট, দাদির জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন সচিন তেন্ডুলকর

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...