Saturday, June 20, 2026

Rain in Mumbai: ভাসছে মুম্বই, লাল সতর্কতা জারি হল বাণিজ্য নগরীতে

Date:

Share post:

বৃষ্টি ভাসছে মুম্বই (mumbai),ইতিমধ্যেই শিন্ডে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। বাণিজ্য নগরীতে কার্যত বিপর্যস্ত জনজীবন। মুম্বই ও থাণেতে (Thane) কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন (IMD)। একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। একে করোনার কাঁটা বিদ্ধ করছে মহারাষ্ট্রকে, তার উপর চিন্তা বাড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ইতিমধ্যেই মুম্বই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। সাবওয়েগুলি জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ১৭টি দল মোতায়েন করেছে সরকার। প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভাসছে মুম্বই (Mumbai)। বাণিজ্য নগরীতে জনজীবন কার্যত বিপর্যস্ত। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় লাল সতর্কতা জারি হয়েছে। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি মুম্বইতে। যার জেরে ব্যাহত হয়েছে জনজীবনও। ইতিমধ্যেই মুম্বই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। সাবওয়েগুলি জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে পওয়াই লেক ইতিমধ্যেই উপচে পড়েছে , ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। বৃষ্টির জেরে বুধবার মুম্বই শহরের কমপক্ষে ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রেললাইন পর্যন্ত জলে ডুবে গিয়েছে, বাস, ট্যাক্সি সব বন্ধ। মৌসম ভবন জানিয়েছে আরব সাগর থেকে প্রায় চার মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাসও রয়েছে। আগামিকাল অর্থাৎ ৮ জুলাইয়ের মধ্যে মুম্বই তথা দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র , দক্ষিণ কোঙ্কন ও গোয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে।


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...