Saturday, April 4, 2026

আপাতত অর্জুনের নিরাপত্তার দায়িত্বে রাজ্য, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র। এতদিন জেড ক্যাটিগোরি নিরাপত্তা পেতেন অর্জুন। সেই নিরাপত্তা আর নেই। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। নিজের নিরাপত্তা নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি।

এবার অর্জুন সিংয়ের নিরাপত্তা সংক্রান্ত মামলায় কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি। আপাতত ব্যারাকপুরের সাংসদকে নিরাপত্তা দিতে হবে রাজ্যকে, নির্দেশ হাইকোর্টের।

নিরাপত্তা নিয়ে হাইকোর্টে অর্জুনের মামলার শুনানিতে আদালতে কেন্দ্রের তরফে বলা হয়, পরিস্থিতির পর্যালোচনা করে নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্জুন সিং সেই কারণে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছিলেন। তিনি হুমকির শিকার হচ্ছিলেন। তাঁর বাড়িতেও বোমাবাজিও হয়েছিল। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই নমিত সিং এখন জেলে। তাই এখন তাঁর নিরাপত্তার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্র। অন্যদিকে, অর্জুনের আইনজীবীর দাবি তাঁর মক্কেল নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনও হুমকি আসছে।

এদিকে রাজ্যের তরফে আদালতে প্রশ্ন তোলা হয়, বিজেপির ৭০ জন বিধায়ক, সাংসদ এবং নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পেলে অর্জুন সিং কেন পাবেন না? সবপক্ষের বক্তব্য শুনে আপাতত রাজ্যকে অর্জুন সিংকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

 

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...