Sunday, June 14, 2026

জামিন নয়, জেলেই অসুস্থ ছত্রধরের চিকিৎসার নির্দেশ আদালতের

Date:

Share post:

জেলযাত্রা থেকে রেহাই মিলছে না ছত্রধর মাহাতোর(Chatradhar Mahato)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করা হয়েছে আদালতের তরফে। ফলে হাসপাতালে নয়, জেলেই যেতে হবে ছত্রধরকে। তাঁর অসুস্থতার চিকিৎসা(Tretment) জেল থেকেই হবে বলে জানানো হয়েছে। বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস পণবন্দির মামলায় ছত্রধর মাহাতোর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ এনআইএ আদালতের(NIA Court) তরফে।

ছেলের বিয়ে ও বউভাতের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ছত্রধর মাহাতো। তবে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর রাতেই অবশ্য তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর রিস্ক বন্ডে শুক্রবার সকালে সস্ত্রীক কলকাতায় আসেন ছত্রধর। ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আদালতের অনুমতি পেলে এসএসকেএম বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য তিনি নিয়ে যাবেন ছত্রধরকে। তবে আদালতের নির্দেশে আপাতত তার কোনও সম্ভাবনা নেই। জেলেই চিকিৎসা করাতে হবে ছত্রধরকে।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...