Saturday, April 4, 2026

এখনও থমথমে ক্যানিং, তিন তৃণমূল কর্মী খুনে আটক ৪

Date:

Share post:

ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক ৪। শুক্রবার সকালে ওই চারজনকে আটক করে ক্যানিং থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের পর নিহত তিন তৃণমূল কর্মীর দেহ শুক্রবার সকালেই গ্রামে আসে। এলাকায় শোকের ছায়া।

এখনও থমথমে ক্যানিংয়ের ওই গ্রামে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত সদস্য-সহ তিন তৃণমূল কর্মী খুন হন ক্যানিংয়ের গোপালপুর অঞ্চলের কচুয়া পিয়ার পার্ক এলাকায়। মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি, ঝন্টু হালদার, ভূতনাথ প্রামাণিক। বাইকে চেপে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। প্রথমে গুলি করা হয় তাঁদের। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলায়ও কোপ মারা হয় তাঁদের। ঘটনাস্থলেই মারা যান তিনজন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটা। এই ঘটনার পূর্ণ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন, বৃহস্পতিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন স্বপন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। তখনই এই ঘটনা ঘটে। ক্যানিংয়ে খুনের ঘটনায় এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্তা জানান, ইতিমধ্যে পুলিশের কাছে একাধিক সূত্র এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি তা সমাধান হবে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলেই প্রাথমিক অনুমান প্রশাসনের।

 

 

 

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...