Friday, March 27, 2026

করোনা আক্রান্ত অমর্ত্য সেন, আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই চিকিৎসাধীন

Date:

Share post:

করোনা আক্রান্ত নোবেল জয়ী বর্ষীয়ান অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বর্তমানে শান্তিনিকেতনে তাঁর নিজের বাড়ি “প্রতীচী”তে রয়েছেন ৮৮ বছরের অমর্ত্য সেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তিনি ভালো আছেন বলেই জানা যাচ্ছে।

গত পয়লা জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়ি ”প্রতীচী”তে আসেন অমর্ত্য সেন ৷ কোভিডের জন্য লকডাউন থাকায় প্রায় দু’বছরেরও বেশি সময় নিজের বাড়িতে আসা সম্ভব হয়নি। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এবার দেশে ফিরে ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কারও সঙ্গে দেখাও করেননি।

শান্তিনিকেতনের বাড়িতে আসার পর থেকেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে খবর। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরই তাঁরা করোনা টেস্ট করাতে বলেন। Rapid Test করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ হন নোবেলজয়ী।

এদিকে ১০ জুলাই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ায় তা সাময়িক বাতিল করা হয়েছে। শুক্রবার থেকে কলকাতায় টানা তিনদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে।


Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...