Tuesday, June 16, 2026

কুপন কেটে পুজো! মাহেশের জগন্নাথদেবের মাসির বাড়িতে বিক্ষোভ ভক্তদের

Date:

Share post:

আজ উল্টোরথ। আট দিন আগে মাসির বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ। সেদিন থেকেই মাসির বাড়ির মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। তবে, এর মধ্যেও ক্ষোভ মাহেশে (Mahesh)। সেখানে জগন্নাথের মাসির বাড়ির মন্দির প্রাঙ্গণে কুড়ি টাকা দিয়ে কুপন (Coupon) কেটে পুজো দিতে হচ্ছে বলে বিক্ষোভ দেখান ভক্তরা।

৬২৬ বছরের মাহেশের এই রথযাত্রা উৎসব কোনদিনও এ ধরনের টাকা দিয়ে কুপন কেটে পুজো দিতে হয়নি। জগন্নাথ দেবকে নিয়ে ট্রাস্টি ও সেবাইতরা ব্যবসা শুরু করেছে, বলে অভিযোগ ভক্তদের। জগন্নাথ মন্দিরের সেবাইত তমাল অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় ভক্তরা। এরই মধ্যে দেখা যায় বেশ কিছু ভক্ত কুপন কেটেই পুজো দিচ্ছেন। এর আগে রথের দিন পুজো ও ভোগ নিবেদনের জন্য যে মূল্য ধার্য করা হয়েছিল তা নিয়েও বিতর্ক দেখা দেয়। এনিয়ে মন্দিরের সেবাইতরা কেউ মুখ খুলতে চাননি। খবর পেয়ে মন্দিরে হাজির হন শ্রীরামপুর পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলররা। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পুরসভার কাউন্সিলর শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, কেন টাকা দিয়ে জগন্নাথ প্রণাম করতে হবে ট্রাস্টি বোর্ডের কাছে জানতে চেয়েছি। এটা চলতে পারে না। ভক্তদের থেকে কোনো টাকা নেওয়া আগেও হয়নি, এখনও হবে না। মাহেশ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

প্রথা অনুযায়ী আজ মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন জগন্নাথ। তাই মন্দিরের দ্বার খোলার সঙ্গে সঙ্গে ভক্তদের দর্শন দেন জগন্নাথ। চলে পুজোপাঠ। নির্ঘণ্ট মেনে তিনটের পর শুরু হবে উল্টো রথের টান।


Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...