Friday, June 26, 2026

Kolkata: ট্যাংরার পর কড়েয়া, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Date:

Share post:

বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে শহর কলকাতার বুকে মৃত্যু হল এক ইলেকট্রিশিয়ানের। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ কড়েয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতের নাম জিয়াদ আহমেদ খান। সূত্রের খবর, ইলেক্ট্রিক হোল্ডার (Electric Holder) লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ (koreya police station)।

দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মহানগরীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।এই নিয়ে গত দু’সপ্তাহে কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত একাধিক। হরিদেবপুর, নারকেলডাঙ্গা, হাওড়ার উলুবেড়িয়া, ট্যাংরা এলাকার পর এবার কড়েয়া। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas) জানিয়েছেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...