Thursday, June 25, 2026

দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক, আজ রাজ্যে আসছেন না দ্রৌপদী 

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে আজ রাজ্যে আসার কথা ছিল এনডিএ (NDA)সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu)। কিন্তু জাপানের(Japan)  প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায়, আজ তাঁর সফর বাতিল করা হল।

গতকাল অর্থাৎ শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে ভারতে। সেই কারণেই মুর্মুর শনিবারের সফর বাতিল করা হয়েছে। সূত্রের খবর আগামী ১২ জুলাই তিনি বঙ্গে আসতে পারেন। শনিবার সকাল ১০টায় কলকাতা বিমান বন্দরে নামার কথা ছিল মুর্মুর। সেখান থেকে সোজা চলে যেতেন নিউ টাউনে। সেখানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক-সাংসদদের সঙ্গেও দেখা করতেন তিনি বলে জানা গেছে। আগামী মঙ্গলবারও এই একই কর্মসূচি থাকছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি।


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...