Wednesday, June 24, 2026

Amarnath Yatra: অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আকাশপথে উদ্ধার কাজে সেনাবাহিনী

Date:

Share post:

অমরনাথে (Amarnath Yatra) বড় বিপর্যয় ,গতকালের হড়পা বান সঙ্গে আকাশ ভাঙ্গা বৃষ্টিতে আটকে পড়েছেন কয়েক হাজার পুণ্যার্থী। জলের তোড়ে ভেসে যায় ২৫ টি তাঁবু। বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster management team) তৎপরতায় উদ্ধার করা হয়েছে ১৫ হাজার যাত্রীকে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, নিখোঁজ প্রায় ৪০জন।

বর্ষাকালে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটছে বারবার। অমরনাথে একই ঘটনার পুনরাবৃত্তি। পরিস্থিতি সামাল দিতে আজ সকাল থেকেই আকাশপথে উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনা। সকাল ৬:৪৫ মিনিট বায়ুসেনার একটি চপার উদ্ধার কাজে নামে। পরবর্তী চপারটিকে ৭:১৫ থেকে কাজে লাগানো হয়। শনিবার প্রথম দফায় দুই আহতকে উদ্ধার করা হয়েছে বলে খবর মিলেছে। এম আই ১৭ (MI 17) চপার ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। ITBP, SDRF, NDRF এর টিম আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে । আইএমডি (IMD) জানাচ্ছে আজও বৃষ্টির সম্ভাবনা আছে । কাল রাতের বৃষ্টির পর আজ সকাল থেকেও বৃষ্টি শুরু হওয়ার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে সেনা সূত্রে খবর।


Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...