Wednesday, March 25, 2026

অমরনাথে আটকে পড়া রাজ্যবাসীর জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী: নবান্নে কন্ট্রোল রুম, চালু হেল্পলাইন

Date:

Share post:

অমরনাথের (Amarnath) মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আটকে পড়া রাজ্যবাসীর সুবিধার জন্য হেল্পলাইন (Help Line) চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শনিবার, দুপুরে টুইট করে হেল্পলাইন নম্বর জানান মমতা। হেল্পলাইন নম্বর- ০৩৩-২২১৪৫২৬। ২৪ ঘণ্টাই চালু থাকবে। নবান্নে কন্ট্রোল রুম (Control Room) খুলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “অমরনাথ বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে””আমাদের আটকে পড়া পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে”।

 

শুক্রবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে হঠাৎ করেই হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। তীর্থযাত্রীদের অস্থায়ী তাঁবুগুলি ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে লাগাতার তল্লাশি চলছে। সঙ্গে চলছে উদ্ধারের কাজ। ফের শনিবার বৃষ্টি নামায় উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে। অমরনাথে নিখোঁজ পুণ্যার্থীদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এনডিআরএফ-এর (NDRF) তরফে ২টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা স্থগিত করেছে জম্মু ও কাশ্মীর সরকার।


Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...