Monday, April 13, 2026

India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

ইংল‍্যান্ডের (England)  বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজ জয় ভারতের (India)। শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ৪৯ রানে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিকে রোহিত শর্মার নেতৃত্বে টানা ১৪টি টি-২০ ম্যাচ জিতেও নিল তারা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভারত। ভারতের হয়ে ৪৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ৩১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিনও ব‍্যর্থ বিরাট কোহলি। ১ রান করেন তিনি। ইংল‍্যান্ডের হয়ে চার উইকেট নেন ক্রিস জর্ডন। তিন উইকেট নেন রিচার্ড গ্লেসন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মইন আলি। বাটর্লার করেন ৪ রান। ৩৩ রানে অপরাজিত ডেভিড উইলি। ভারতের হয়ে তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। দুটি করে উইকেটে নেন যশপ্রীত বুমরাহ এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং হর্ষল প‍্যাটেল। এই জয়ের ফলে নটিংহ্যামে রবিবারের ম্যাচের আগেই সিরিজ জিতে নিল ভারত।

আরও পড়ুন:Wimbledon: উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...