Tuesday, June 23, 2026

Mithali Raj: কমনওয়েলথ গেমসেও ভারত পদক জিতবে বলে মনে করছেন মিতালি

Date:

Share post:

শনিবার ইডেনে (Eden) ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj)। এদিন তাঁর বায়োপিক ‘সাবাশ মিঠু’র প্রচারের জন্য শহরে ভারতের প্রাক্তন অধিনায়ক। আর শহরে পা রেখেই বুঝিয়ে দিলেন, অবসর নিলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের উপর থেকে নজর সরাননি তিনি। শ্রীলঙ্কায় হরমনপ্রীতরা টি-২০ ও একদিনের সিরিজ জেতায় তিনি খুশি। মিতালি বলছেন, আসন্ন কমনওয়েলথ গেমসেও ভারত পদক জিতবে বলেই তিনি মনে করেন।

শ্রীলঙ্কায় দুটি সিরিজেই সেরা হয়েছেন হরমনপ্রীত। মিতালি তাতে একটুও অবাক হননি। বলছেন, ‘‘ও অনেক ম্যাচ খেলেছে। অনেক অভিজ্ঞতা। হরমনপ্রীতের পারফরম্যান্স যথেষ্ট উৎসাহব্যাঞ্জক। এটা দলের বাকিদেরও উৎসাহ যোগাবে।” নিজের বায়োপিক ‘সাবাস মিঠু’র প্রচারে মিতালি এদিন কলকাতায় ছিলেন। সতীর্থরা তাঁকে মিঠু নামেই ডাকতেন। এদিন মিতালি জানান, নিউজিল্যান্ডে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম অর্থের বিষয়টি তাঁর পছন্দ হয়েছে। এটা ভাল লক্ষণ। একদিন এমন সময় আসবে যখন পুরুষ ও মহিলা ক্রিকেটে কোনও পার্থক্য থাকবে না।

আরও পড়ুন:India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...