Monday, April 13, 2026

Wimbledon: উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা

Date:

Share post:

উইম্বলডন চ‍্যাম্পিয়ন এলেনা রিবাকিনা (Elena Rybakina)। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। শনিবার উইম্বলডনের মহিলাদের ফাইনালে (Wimbledon) রিবাকিনা হারালেন টিউনিশিয়ার ওন্স জাবেউরকে (Ons Jabeur)।ম‍্যাচের ফলাফল ৩-৬, ৬-২, ৬-২।

শনিবার উইম্বলডনের ফাইনালে রিবাকিনা হারালেন জাবেউরকে। যিনি কিনা প্রথম আরবের মহিলা হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন। রিবাকিনা এদিন সেন্টার কোর্টে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে হারালেন জাবেউরকে। এই জয়ের ফলে কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস লিখলেন ১৭তম বাছাই রিবাকিনা। শুধু তাই নয় প্রথম এশিয়ান হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েও ইতিহাস লিখলেন তিনি।
ম্যাচে এদিন শুরুটা ভালোই করেন জাবেউরে। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিবাকিনা এক সেটে পিছিয়েও দারুণ ভাবে লড়াইয়ে ফিরে আসেন। তিন সেটের লড়াইয়ে ৩-৬ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ৬-২, ৬-২ জিতে যান রিবাকিনা।

আরও পড়ুন:Rafael Nadal: উইম্বলডনের সেমিফাইনাল থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন, নিজেই জানালেন নাদাল

 

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...