Monday, April 6, 2026

MS Dhoni: টিম ইন্ডিয়ার সাজঘরে ধোনি, ইশান কিষানদের দিলেন পরামর্শ, ছবি শেয়ার বিসিসিআইয়ের

Date:

Share post:

এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। উইম্বলডনে ম‍্যাচ দেখতে দেখা গিয়েছে ক‍্যাপ্টেন কুলকে। এমনকি দু’দিন আগে পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করেছেন তিনি। আর এবার টিম ইন্ডিয়ার সাজঘরে দেখা গেল মাহিকে। শনিবারই ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ (T-20) ম‍্যাচ জিতে সিরিজ দখলে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর সেই জয়ের পরই তরুণ ক্রিকেটারদের নিয়ে পরামর্শ দিতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। আর সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই (BCCI)। সেই ছবির ক‍্যাপশনে বিসিসিআই লিখেছে, মহান ধোনি যখন কিছু বলে, তখন সবাই মনযোগ দিয়ে শোনে।’

ছবিতে দেখা যাচ্ছে, ঈশান কিষাণ-সহ ভারতীয় দলের এবং দলের সঙ্গে থাকা অন্য তরুণ ক্রিকেটারদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন ধোনিকে। কোথায় ভুল হচ্ছে বা কোথায় উন্নতি দরকার, সে সব বিষয়ে বলতে দেখা যাচ্ছে তাকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...