Friday, June 26, 2026

পুরুলিয়ায় বাবা-ছেলেকে মারল দুষ্কৃতীরা, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ-অবরোধ

Date:

Share post:

শনিবার রাতে কাজ করে ফেরার পথে বাবা এবং ছেলে কুপিয়ে মারল দুষ্কৃতীরা। পুরুলিয়া (Purulia) মফস্বল থানার কানালি গ্রামে চাষরোড পাম্পে কাজ করে ফিরছিলেন মদনচন্দ্র পান্ডে (Madan Chandra Pandey) ও কানাইলাল পান্ডে (Kanai Lal Pandey) । অভিযোগ, সেই সময়েই তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে তাঁদের মারা হয় বলে অভিযোগ। পেট্রোল বিক্রির টাকা, পরেরদিন ব্যাঙ্কে জমা পড়ার কথা। সেই রাতে টাকা নিয়ে ফেরার কথা তাঁদের। সেই মতো লুঠের উদ্দেশ্যেই বাবা এবং ছেলের উপর দুষ্কৃতীরা হামলা করে বলে প্রাথমিক তদন্তে অনুমান। আক্রান্তরা দুষ্কৃতীদের চিনতে পেরে যাওয়াতেই মারা হয় বলে অভিযোগ।

ঘটনার জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক। রাস্তা অবরোধে করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- বিতর্ক সরিয়ে আগের জায়গাতেই পৌষ মেলা, স্বরাষ্ট্র সচিবকে চিঠি উপাচার্যের  

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...