Friday, June 26, 2026

পুষ্টিতে নজর: মিড ডে মিলে ফর্টিফায়েড রাইস দেওয়ার ভাবনা

Date:

Share post:

রাজ্যের শিশু-কিশোরদের পুষ্টির দিকে বিশেষ নজর রাজ্য সরকারের। সেই লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলে (Mid Day Meal) নতুন ধরনের চাল- ফর্টিফায়েড রাইস (Rice) দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করল সরকার। বিশেষজ্ঞদের দাবি, বাজারের চলতি সাধারণ চালের তুলনায় এই চালের পুষ্টিগুণ অনেক বেশি। শিশুদের ক্ষেত্রে এই চাল অত্যন্ত উপযোগী বলেই মত বিশেষজ্ঞদের।

*ফর্টিফায়েড রাইস কী?*
একাধিক প্রজাতির ধানকে একাধিক ধাপে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই ফর্টিফিকেশনের কাজ করা হয়। খাদ্যগুণের দিক থেকে এই চাল অত্যন্ত উপযোগী। তাই মিড ডে মিলে এই চাল ব্যবহার করার ভাবনাচিন্তা করছে রাজ্য। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে এই চাল ব্যবহার করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও রাজ্যের বিভিন্ন সংস্থগুলি মিলে চলতি বছরে এরই মধ্যে প্রায় ৮৮.৬৫ লাখ মেট্রিক টন ফর্টিফায়েড রাইশ সংগ্রহ করেছে। কয়েকটি রাজ্যে এই চাল ব্যবহার শুরুও করে দিয়েছে। বাংলায় মিড ডে মিলে এই চাল দেওয়ার সিদ্ধান্ত এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন- রামরাজাতলার মন্দিরে পুজো দিয়ে বাংলায় রামরাজ্য গড়ার কথা বললেন স্মৃতি ইরানি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...