Friday, February 13, 2026

R G Kar Hospital: রাজ্যের প্রথম প্যাথলজিক্যাল অটোপসির সাক্ষী হতে চলেছে কলকাতা 

Date:

Share post:

কোনও অস্বাভাবিক মৃত্যু (Unnatural death) হলে তার ময়নাতদন্ত হয়। কিন্তু যদি গর্ভবতী মহিলা মৃত সন্তান প্রসব করেন তখন কি ময়নাতদন্ত (Autopsy) হয়? এমন ঘটনা কেন ঘটে ? এর উপযুক্ত কারণ জানা আছে কি? এই সবকটা প্রশ্নবোধক চিহ্নের উত্তর হল ‘না’। এই বিষয়ে যথেষ্ট গবেষণাও চলছে। কিন্তু সমস্যা হল মৃত শিশুর ময়নাতদন্ত না হলে কারণ স্পষ্ট হবে না। ডাক্তারি পরিভাষায় এই ধরনের মৃত্যুকে বলা হয় ইন্ট্রা ইউটেরিয়ান ফিটাল ডেথ (IEUFD)। তবে এবার জানা যাবে আসল কারণ। নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে শহর কলকাতায় (Kolkata)।

চিকিৎসাজগতে উজ্জ্বল পশ্চিমবঙ্গের নাম, ফের তা প্রমাণ হতে চলেছে। কারণ, আগামী সোমবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের (R G Kar Medical College and Hospital Government hospital) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোমনাথ দাস মৃত শিশুর ময়নাতদন্ত করবেন।এমন ময়নাতদন্তের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য ভবন। জানা যায়, পাঞ্জাবের রূপনগর থেকে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে দিন কয়েক আগে আসেন সন্তানসম্ভবা রূপা বিশ্বাস ও তাঁর স্বামী নভোনীত সিং। নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে ওই গর্ভবতী একটি মৃত পুত্রসন্তান প্রসব করেন। এরপরই পরিবার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। প্রসবের আগে পর্যন্ত সন্তান সুস্থ ছিল, তাহলে কী করে মৃত অবস্থায় সেই সন্তান প্রসব হল এ নিয়ে প্রশ্ন জাগে পরিবারের মনে। এবং মৃত সন্তানকে আরজিকর হাসপাতালে ফরেনসিক মেডিসিন বিভাগে রাখা হয়। রাজ্যের বুকে এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে।


spot_img

Related articles

নথি যাচাইয়ে কমিশনের চাপ! সময় বেঁধে জেলা আধিকারিকদের নতুন নির্দেশ

দেদার বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ। দেশের সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। বাংলার স্বচ্ছ...

বাদ আরও ১ লক্ষ ৪০ হাজার নাম: একদিন আগেই শেষ শুনানি প্রক্রিয়া

রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শেষ হওয়ার কথা শনিবার। তার একদিন আগেই ভোটার তথ্য যাচাইয়ের অগ্রগতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ...

বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’-এ শব্দই বদলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক! বঙ্কিম-অবমাননার অভিযোগ তৃণমূলের

দেশের একাধিক রাজ্যে নির্বাচনের আগে হঠাৎই গান রাজনীতি বিজেপির। হঠাৎই মোদির পর নিজেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-প্রেমী প্রমাণের চেষ্টা অমিত...

সমকামই পছন্দ! স্বামী-পুত্র ছেড়ে ‘প্রেমিকের’ হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী

তিনি সমকামী। বলিষ্ঠভাবে তা সবার সামনে ঘোষণা করেন। আর সেই কারণে সেই সম্পর্ককেই বেছে নিয়ে শিশুপুত্র-স্বামী ছেড়ে পছন্দের...