Friday, April 3, 2026

বিতর্ক সরিয়ে আগের জায়গাতেই পৌষ মেলা, স্বরাষ্ট্র সচিবকে চিঠি উপাচার্যের  

Date:

Share post:

বিতর্ক সরিয়ে চেনা ছন্দেই ধরা দিতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলা (Poush mela in Shantiniketan)। করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখে গত দু’বছর মেলার আয়োজন করা হয়নি। শুধু ২০২০ , ২০২১- ই নয়, এর আগেও দুবার পৌষ মেলার আয়োজন থেকে বিরত ছিল শান্তিনিকেতন (Shantiniketan)। তবে বিতর্ক সরিয়ে এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা শুরু হবার সম্ভাবনা তৈরি হয়েছে।

শান্তিনিকেতনের অন্যতম ঐতিহ্য হল পৌষমেলা। দেশ-বিদেশ থেকে এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান পর্যটকরা। মনে করা হচ্ছে এ বছর ধুমধাম করে শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষমেলা (Poush mela) আয়োজিত হতে চলেছে। এই দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে (Home Secretary) চিঠি দিলেন বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য। পাশাপাশি মেলার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে শান্তিনিকেতন ট্রাস্টকেও চিঠি দিল বিশ্বভারতী কর্মী পরিষদ। অন্যদিকে পৌষ মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সংগঠন। এর আগে পৌষ মেলা না হওয়ার কারণে  ২০২১ সালে বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করে বীরভূম জেলা প্রশাসন। এবার শান্তিনিকেতনে পৌষ মেলা হলে বোলপুরের সেই মেলা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে করোনা কাটিয়ে শান্তিনিকেতনের পৌষ মেলার আনন্দ ফিরে পেতে মরিয়া বাঙালি।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...