Monday, April 13, 2026

Sujit Bose: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দমকলমন্ত্রী সুজিত বসু 

Date:

Share post:

শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী (Minister)। স্বাভাবিক খাওয়া-দাওয়া করলেও তাঁর পেটের সমস্যা দেখা দিয়েছিল। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল অর্থাৎ শনিবার রাত প্রায় তিনটে নাগাদ রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ভর্তি করা হয় হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎসাও শুরু হয়।হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন সুজিত বসু, তাঁর পেটের সমস্যা অনেকটাই মিটেছে। আজ রবিবার তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা। সব ঠিক থাকলে শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...