Friday, April 3, 2026

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, থানায় আত্মসমর্পণ স্বামীর

Date:

Share post:

সংসারে ঝগড়া লেগেই থাকত। বেশ কয়েকদিন ধরে দাম্পত্য কলহ একটু বেশি মাত্রায় চলছিল। এদিন সেই ঝগড়া এমন চরমে ওঠে যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বসে স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আয়েশবাগ থানা এলাকায়। এরপর স্থানীয় থানায় নিজেই আত্মসমর্পণ কর স্বামী।


আরও পড়ুন:আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে


পুলিশ সূত্রের খবর, গত ছ’বছর আগে মুর্শিদাবাদের পিন্টু ও রুম্পা সর্দারের মধ্যে বিবাহ হয়।  তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তানও আছে। স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে দম্পতির মধ্যে নানা কারণ নিয়ে অশান্তি লেগে ছিল। এমনকি দিন কয়েক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলেও গিয়েছিলেন রুম্পা।পরে বারবার রুম্পাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ফিরতে চাননি স্ত্রী। একদিন রুম্পার বাপের বাড়িতে গিয়ে চড়াও হয় পিন্টু। সেখানেই গোল বাঁধে। পিন্টুর হাত থেকে বাঁচতে পালিয়ে যান রুম্পা। তাঁকে ধাওয়া করে ধারালো অস্ত্র তাঁর উপর চালিয়ে দেয় পিন্টু।


তবে ভয়াবহ ঘটনা ঘটার পর নিজেই হকচকিয়ে যান স্বামী। নিজেই থানায় গিয়ে ঘটনার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। এমনকী অস্ত্রও তুলে দেন পুলিশের হাতে।  রুম্পার পরিবার সূত্রে খবর, এই ঘটনায় জখম হয়েছেন রুম্পার ভাই প্রসেনজিৎ মাল। দিদিকে বাঁচাতে গিয়ে জামাইবাবুর ক্ষোভের মুখে পড়ে যান তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

 


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...