Monday, April 6, 2026

বঙ্গ বিজেপির ‘মাসোহারা’ বন্ধ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব, কেন জানেন ?

Date:

Share post:

বঙ্গ বিজেপির(Bengal BJP) ‘মাসোহারা’ বন্ধ করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই পদক্ষেপ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা বঙ্গ বিজেপির হাতে তুলে দিয়েছে বিগত ৩ বছরে তার কোনও হিসাবই দিতে পারেনি বঙ্গ বিজেপি । আর তার জেরেই ‘মাসোহারা’(Monthly Salary) বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নাড্ডা।

শুধুমাত্র তাই নয়, জানা গিয়েছে সম্প্রতি নাড্ডা যে রাজ্য সফরে এসেছিলেন তার খরচও  মেটাতে হিমশিম অবস্থা বঙ্গ বিজেপির। রাজারহাটের অভিজাত হোটেলের বিল বকেয়া। ন্যাশনাল লাইব্রেরিতে খাবার সরবরাহকারী ক্যাটারার টাকা পাননি। প্রায় প্রতিদিনই পাওনাদাররা রাজ্য অফিসে এসে তাগাদা দিচ্ছেন বকেয়া টাকার জন্য।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক

পাশাপাশি রাজ্য পার্টির একাধিক  শাখা থেকে কয়েক লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। আর্থিক অনটনের কারণে কোনও বিলই ছাড়া হচ্ছে না। এমনকি, নেতাদের গাড়ির বিল, চালকদের বেতনও মেটাতে পারছে না বিজেপির রাজ্য কমিটি। যা পরিস্থিতি, তাতে রীতিমতো বিল আতঙ্ক এখন বঙ্গ বিজেপির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...