Saturday, April 4, 2026

দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ: ধূপগুড়ি থেকে বার্তা অভিষেকের

Date:

Share post:

২১ জুলাইয়ের আগে সোমবার ধূপগুড়িতে জনসংযোগ মূলক প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসভা থেকে বাংলার মধ্যে বিজেপি বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলার পাশাপাশি একতার বার্তা দিলেন অভিষেক। জানালেন বাংলা একটাই পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে কিছু নেই। যারা আলাদা রাজ্যের দাবি তুলছে তাঁদেরও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। একঝলকে দেখে নেওয়া যাক এদিনের জনসভা থেকে কী বললেন তিনি…

  • দোমহনী হাটে আমি গাড়ি থেকে নেমেছিলাম এবং দেখলাম মানুষের মধ্যে তৃণমূলের জন্য কত ভালবাসা।
  • তৃণমূল মানুষের আদেশ মাথা পেতে নেয়, ভোটের পাখি নয়।
  • যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে পৃথক রাজ্য করার সাহস কেউ পাবে না।
  • দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ।
  • আজ আমি ভোট চাইতে আসিনি, মানুষের কাছে ক্ষমা চাইতে এসেছি।
  • বিধানসভা ভোটের পর ১৪ মাসেও ডেইলি প্যাসেঞ্জারদের আর দেখা নেই।
  • গণতন্ত্রের গণদেবতা মানুষ, যা বলবেন তাই শিরোধার্জ।
  • হয় ঠিকাদারি করুন নাহলে তৃণমূল করুন, গ্রহণযোগ্যতা থাকলে তবেই টিকিট।
  • বিধানসভায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভালো ফল হয়নি, স্বীকার করতে বাধা নেই
  • কোনও দাদা দিদিকে ধরে তৃণমূলের টিকিট পাওয়া যায় না।
  • আচ্ছে দিনের নমুনা ৪০০ টাকার গ্যাস আজ ১১০০ টাকা।
  • ভোটে হারের শোধ তুলছে বিজেপি, ১০০ টাকার তেল আজ ২০০ টাকা।
  • বিজেপির নেতারা বাংলার প্রকল্পের টাকা আটকাচ্ছে।
  • যারা বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়েছেন তাঁদের জন্যও কাজ করব।
  • শ্রীলঙ্কা-আফগানিস্থানে যা হয়েছে বিজেপি থাকলে ভারতেরও সেই অবস্থা হবে।
  • মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকলে তবেই পঞ্চায়েতের টিকিট, কে কটা বুথে গিয়েছেন ছবি-সহ প্রমাণ দিতে হবে।
  • মানুষের টাকা লুঠ করে বিধায়ক কেনাবেচা করছে বিজেপি।
  • ২১ জুলাই সমাবেশে যারা আসবেন নিজের নিজের কাজের রিপোর্ট আনবেন।
  • আমার কাছে ডায়মন্ড হারবার যা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও তাই।
  • ৭৮৮৭৭৭৮৮৭৭ ‘অভিষেককে বলো’ এখন শুধু ডায়মন্ডহারবারের নয় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্যও।
  • মানুষ ভোট দিতে চায়, কয়েকটা লোকের মুখ দেখে ভোট দেয় না, তাঁদের টিকিট দেব না।
    গায়ের জোরে নয়, মানুষের কাছে মাথা নত করে যেতে হবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...