Wednesday, June 24, 2026

একমাসের মধ্যে হাট তৈরি চাই: অভিযোগ পেয়ে জেলাপরিষদ সভাধিপতিকে ধমক অভিষেকের

Date:

Share post:

ধূপগুড়িতে জনসভা করতে আসার পথে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার শিলিগুড়ি থেকে সড়কপথে ধূপগুড়িতে আসার পথে দোমহনিতে হঠাৎই নেমে পড়েন তিনি ৷ সেখানে একটি গ্রামীন হাট বসে।স্থানীয় বাসিন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে অভিযোগ করেন বারবার পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যদের কাছে অভিযোগ জানালেও মেলে না কোনও সাহায্য। গ্রামীন হাট বন্ধ হয়ে আছে। পরিকাঠামো প্রস্তুত থাকলেও তা ব্যবহার করা হয় না।অভিযোগ পেয়ে অভিষেক গোটা এলাকা ঘুরে দেখেন। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে।

আরও পড়ুন- মুর্মুর বৈঠকে মুখ পুড়ল বিজেপির, অনুপস্থিত একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক

এমনকী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে সেখান থেকেই ফোন করেন তিনি। রীতিমতো ধমক দিয়ে তার কাছে জানতে চান , কেন কাজ শেষ হয়নি।এক মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে কর্মিসভা করেন তিনি। তার আগে মঙ্গলবার সকালে ধুপগুড়ির দোমহনি এলাকার একটি কালীমন্দিরে পুজো দেন। বলেন, “বাংলার মানুষ আমাদের নির্বাচিত করে এনেছে। ওদের ভাল-মন্দের দায়িত্ব আমাদের। এতবার জানানোর পরও কেন কাজ হল না বাজারে? ” স্থানীয়দের আশ্বাস দিয়েছেন, দেড় মাস পরই আবার ধুপগুড়িতে আসবেন তিনি।

এর আগে গতকালই ফালাকাটা বিধানসভার ছোট শালকুমারের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন তিনি। ওই গ্রামটি  ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিল। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম। কিন্তু ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করতেই একদিনে কাজ হাসিল হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ট্রান্সফর্মার বসানো হয়েছে ওই গ্রামে। স্বস্তি পান গ্রামবাসীরা।

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...