Tuesday, February 24, 2026

শান্তিনিকেতনে বসে শ্রীলঙ্কার আত্মীয়দের জন্য মন খারাপ চাঁদনির

Date:

Share post:

বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিভাগে শিক্ষা নিতে এসে শান্তিনিকেতনকে (Shantiniketan) আপন করে নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যেই রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি। তবে, এখন মন ভালো নেই তাঁর। কারণ, আদতে তিনি শ্রীলঙ্কার (Shrilanka) বাসিন্দা। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে আত্মীয়দের জন্য শান্তিনিকেতনের অ্যাণ্ড্রুজপল্লিতে দুশ্চিন্তায় রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি (Chandni Kasturi Archi)।

শ্রীলঙ্কার কালুতারা জেলার হরানা শহরে জন্ম চাঁদনির। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে কথাকলি নৃত্য নিয়ে পড়তে আসেন তিনি৷ তারপর এখানেই বিয়ে করে থেকে যান। ২০১৯-এ শেষবার শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। ছেলে লাহিরু সাতসরের জন্মও কলম্বোতেই৷ বর্তমানে শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লিতে থাকলেও মন পড়ে রয়েছে স্বদেশে থাকা বিপন্ন আত্মীয়স্বজনদের কাছে।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের সরকারই দায়ী করেন চাঁদনি। জানান, তাঁর দিদি কলম্বোতে থাকেন। পেট্রোল কিনতে গেলে গাড়ি রেখে সারা রাত অপেক্ষা করতে হচ্ছে। চাঁদনির পুত্র লাহিরু জানান, দুধ পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কায়। বর্তমানে শ্রীলঙ্কায় মানুষজনের হাতে টাকা থাকলেও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না ৷ জ্বালানি, খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ দেশের এই পরিস্থিতির জন্য সরকারের ভুল সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তিনি। বলেন, “পরিবারের সবার সঙ্গেই কথা হয়৷ খুবই চিন্তায় আছি। দেশের এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী৷ টাকা থাকলেও জিনিস কিনতে পারছে না কেউ ৷ ফুয়েলের এত দাম, কেউ কোথাও যেতে পারছে না ৷ দেশের জনগণ যদি আরও আগে সজাগ হত, ভালো হত । পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাইছি ।” সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এমনটা হত না -মত তাঁদের।


spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...