Saturday, April 4, 2026

India Team: মঙ্গলবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত-ধাওয়ান জুটি

Date:

Share post:

মঙ্গলবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম একদিনের (ODI) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। তার আগে অনন্য নজির গড়ার সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। মঙ্গলবার সম্ভবত এই জুটিই ওপেনিং করতে নামবে। আর একদিনের ক্রিকেটে ৫০০০ রানের পার করতে এই জুটির বাকি মাত্র ৬ রান। মঙ্গলবার ৬ রান করলেই ৫০০০ হাজার রানর গণ্ডি পার করবেন রোহিত-ধাওয়ানরা। সচিন-সৌরভের পর এই ওপেনিং জুটি ওডিআই-এ ৫০০০ রানের গণ্ডি পার করবেন। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছেন। ওপর দিকে রোহিত-শিখর ওপেন করতে নেমে ১১১ ইনিংসে ৪৯৯৪ রান করেছেন।

সচিন, সৌরভ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনিং জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স ১০২ ইনিংসে রয়েছে ৫১৫০ রান। এবং অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেডেনও ১১৪ ইনিংসে করেছেন ৫৪৭২ রান। সে ক্ষেত্রে রোহিত-শিখর জুটি সামগ্রিক ভাবে চতুর্থ স্থানে জায়গা করে নেবে।

মঙ্গলবার তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচটি ওভালে হবে। আর দ্বিতীয়টি বৃহস্পতিবার লর্ডসে অনুষ্ঠিত হবে। এরপর রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হবে সিরিজ।

আরও পড়ুন:কেন এত বিশ্রাম? বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন গাভাস্করের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...