Saturday, April 4, 2026

পালানোর ছক কষলেও দুবাই যাওয়া হল না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর ভাইয়ের

Date:

Share post:

জনরোষে ফুঁসছে শ্রীলঙ্কা। প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন প্রসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজপক্ষে। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বিমানে চেপে দুবাইয়ে চম্পট দিতে চেয়েছিলেন তাঁরা। যদিও বিমানে উঠতেই দেওয়া হয়নি বাসিলকে বলে খবর।


আরও পড়ুন:মহাকাশের প্রথম রঙিন ছবি তুলল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ !


উল্লেখ্য, অর্থনৈতিক সঙ্কটে জেরবার দ্বীপরাষ্ট্র। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছেন, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখেই কলম্বোর বাসভবন ছেড়ে পালিয়েছিলেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই গোতাবায়া আগামিকাল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তাই প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে গ্রেফতার করার বিধান নেই। পদত্যাগের আগেই মঙ্গলবার দুবাই পালানোর পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরে সর্বসাধারণের জন্য নির্ধারিত সুবিধা নিতে অস্বীকার করেন রাজাপক্ষে, কিন্তু তাঁর পাসপোর্টে স্ট্যাম্প মারার জন্য ভিআইপি সুইট্যে যেতে অস্বীকার করেন বিমানবন্দরের আধিকারিকরা।


গত রাতে ৪ বার দুবাই যাওয়ার বিমান ধরতে ব্যর্থ হন রাজাপক্ষে। তারপর স্ত্রীকে নিয়ে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মিলিটারি বেস ক্যাম্পে রাত কাটান তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, জনরোষের হাত থেকে বাঁচতে কলম্বো বিমানবন্দর থেকে দুবাইয়ে পালানোর চেষ্টা করছিলেন বাসিলও। কিন্তু সেখানে তিনি পৌঁছতেই অন্য যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষমেশ বিমানবন্দরের আধিকারিকরা বাসিলকে বিমানে উঠতে দিতে অস্বীকার করেন।  ফলে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বাসিল।

 


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...