Friday, April 3, 2026

দার্জিলিঙের রাজভবনে সৌজন্য সাক্ষাৎ: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাহাড় সফরে বুধবার বিকেলে সাক্ষাৎ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে। রাজভবনে প্রায় আড়াই ঘণ্টা কথা তাঁদের তাঁদের। সেখানে উপস্থিত ছিলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himant Bwasharma)। বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। “একটু চা আর একটা বিস্কুট খেয়েছি।“

চারদিনের সফরে পাহাড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তিনি। বুধবার, মুখ্যমন্ত্রী যোগ দেন কবি ভানু ভক্তের জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে থেকে যান দার্জিলিং ক্যাফে হাউসে। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, সত্যম রায়চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়-সহ অনেকে। সেখানে থেকেই রাজভবনে যান মমতা। বৈঠক সেরে বেরিয়ে বলেন, কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তাঁকে ও অসমের মুখ্যমন্ত্রীকে চায়ের নিমন্ত্রণ জানিয়ে ছিলেন জগদীপ ধনকড়। হিমন্ত বিশ্বশর্মী তাঁর পূর্ব পরিচিত। মমতা যখন কামাখ্যায় পুজো দিতে গিয়েছিলেন তখন সুবন্দোবস্ত করে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি মনে করেন অসমের সঙ্গে যোগযোগ রাখা জরুরি। কারণ, বাংলার অনেকেই অসম যান, তেমনই সেই রাজ্যের লোক বাংলায় আসেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী কথা হয়েছে?
উত্তরে মমতা জানান, হেমন্ত বিশ্বশর্মা ও তিনি আলাদা রাজনৈতিক দলের, সেক্ষেত্রে আলোচনার কোনও প্রশ্ন নেই। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী সেখানে থাকেন তার থেকে রাজভবন এক মিনিটের পথ। একেবারেই সৌজন্য সাক্ষাতেই তিনি রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে গিয়েছিলেন বলে জানান মমতা।

আরও পড়ুন- অসুস্থ বৃদ্ধা, মাত্র এক ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিল জেলা প্রশাসন

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...