Monday, April 6, 2026

Indigo Flight: মাঝ আকাশে জ্বালানি শেষ! কলকাতার জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের

Date:

Share post:

ফের বিমান বিপর্যয়! এবার ইন্ডিগোর বিমান। খারাপ আবহাওয়ার কারনে ইম্ফলে নামতেই পারেনি ইন্ডিগোর বিমানটি। মাঝ আকাশেই চক্কর খেতে থাকে বিমানটি। এদিকে জ্বালানি প্রায় শেষের পথে। শেষমেশ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগো বিমানটি।

জানা গিয়েছে, দিল্লি (Delhi) থেকে ইম্ফল (Imphal) যাচ্ছিল ১৪১ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমান। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য বিমানটি ইম্ফলের বিমানবন্দরে নামতেই পারেনি। মাঝ আকাশেই ইন্ডিগোর বিমানটি চক্কর খেতে থাকে। এরপর জ্বালানি প্রায় শেষের দিকে চলে আসায় আর কোন রকম ঝুঁকি না নিয়ে ইন্ডিগো বিমানটির চালক যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। আর তারপর কালবিলম্ব না করে ইন্ডিগো বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করে।

ইম্ফলের বদলে বিমান কলকাতায় নেমে পড়ায় চিন্তায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তেল ভরে বিমানটি আবার যাত্রাপথে উড়ে যায়।

আরও পড়ুন- এইমসে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই বিজেপি বিধায়কের কুৎসিত মন্তব্য, কুণালের কটাক্ষ: “যাঁর যেমন রুচি”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...