Saturday, April 4, 2026

অসুস্থ বৃদ্ধা, মাত্র এক ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিল জেলা প্রশাসন

Date:

Share post:

অসুস্থ বছর সাতষট্টির বৃদ্ধা (Reba Basu)। বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অপারেশনে খরচ ৮০-৮৫ হাজার টাকা। এই খবর পেয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।


বৃদ্ধার নাম রেবা বসু (Reba Basu)। তিনি খড়গপুরের ইন্দার শরৎপল্লি এলাকার বাসিন্দা। তিনি বাড়িতে পড়ে গিয়েছেন। ভেঙেছে কোমোরের হাড়। তারপর থেকে তেমন কোনো কাজ করতে পারতেন না। এই খবর পান পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সুরজিৎ দাস। তিনি বৃদ্ধাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানেন, অপারেশন করাতে হবে। তার জন্য খরচ হবে ৮০-৮৫ হাজার টাকা। এদিকে বৃদ্ধার স্বাস্থ্য সাথী কার্ডও নেই। বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসতেই তড়িঘড়ি বৃদ্ধা রেবা বসুর স্বাস্থ্যসাথী কার্ডের বন্দোবস্ত করে দেওয়া হয়‌। বর্তমানে ওই বৃদ্ধা শহর সংলগ্ন ধর্মের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার তাঁর অপারেশন হয়েছে।

আরও পড়ুন: পড়ুয়াদের আইআইটিতে চাকরির নামে প্রতারণা, হাতেনাতে গ্রেফতার ৪ প্রতারক

ছাত্র পরিষদের কর্মী সুরজিৎ দাস জানান, আমি জানা মাত্রই তাঁর কাছে যাই। গিয়ে দেখি বিছানাতেই বসে রয়েছেন তিনি। বিশেষ নড়াচড়া করতে পারছেন না। ফুলে গিয়েছে পা। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করি উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...