Sunday, June 7, 2026

মহান মানুষেরা বিভেদ করেন না: পাহাড়ে ভানু ভক্তের জন্মদিনে একতার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহান মানুষেরা বিভেদ করেন না। নেপালি ভাষার কবি ভানু ভক্তও কোনও ভেদাভেদ করতেন না। বুধবার, ভানু ভক্তের (Bhani Bhakta) ২০৮তম জন্মদিনে দার্জিলিঙে (Darjeeling) অনুষ্ঠানে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রথমে ম্যালে কবি ভানু ভক্তের মুর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপরে বক্তৃতার শুরু নেপালি ভাষাতেই ভানু ভক্তের জন্মদিন শ্রদ্ধা জানান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ভানু ভক্ত মহান কবি ছিলেন। তিনি নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। সহজ-সরল-প্রাণজ্জ্বল ভাষায় তিনি লিখতেন তিনি। কখনও কোনও ভেদাভেদ করতেন না। মহান ব্যক্তিরা এরকমই হন। তাঁরা মানুষেরা বিভেদ করেন না। অর্থাৎ যে বাংলা ভাগের বিরোধিতা বরাবর করে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী, এদিনও সেই সুর তাঁর কথায়। পাহাড় থেকে সাগার অখণ্ড বাংলার বার্তা দিয়েছেন মমতা। একই সঙ্গে এদিন গুরু পূর্ণিমা। যাঁদের আদর্শ মহান, তাঁদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে মঙ্গলবার জোর দিয়ে বারবার পাহাড়ে শান্তি বজয়া রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। শান্তি থাকলেই যে অথনৈতিক উন্নয়ন, সেটা বুঝিয়ে দেন। একই সঙ্গে বলেন, কোনও লোক স্বার্থসিদ্ধির জন্যে যদি অশান্তি করতে চায়, পাহাড়ের মানুষ যেন সেটা বরদাস্ত না করেন। সেই রেশ টেনেই এদিন ফের পরোক্ষে বাংলা ভাগের বিরোধিতা করে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।


Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...