Saturday, April 4, 2026

মোবাইলে বন্দি পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, রাস্তার দোকানে মোমো তৈরি: দার্জিলিঙে নানা মুডে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাহাড়ে গিয়ে পথে ঘুরে জনসংযোগ পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চারদিনের পাহাড় সফরেও তার ব্যাতিক্রম হল না। মঙ্গলবার ফুচকা বানিয়ে খাইয়েছেন কচিকাঁচাদের। বুধবার, শিশুদের কোলে তুলে হাতে তুলে হাতে দিয়েছেন চকোলেট। বৃহস্পতিবার, দার্জিলিঙের (Darjeeling) পাহাড়ি পথে ফের অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। পথের ধেরর দোকানে বানালেন মোমো (Momo)।

এদিন সকালে সিংমারির দিকে হাঁটেন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটেন তিনি। নিজের মোবাইল ফোনে বন্দি করে পাহাড়ের নৈসর্গিক সৌন্দয্য। আচমকা রাস্তার ধারের একটি মোমোর দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে মোমো বানাতে বসে যান। নিজের হাতে বানান বেশ কয়েকটি মোমো।

দার্জিলিঙে পথে ধারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে একটি গাছ কেনেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা ফিরছেন তিনি।

গত কয়েক দিনে পাহাড় সফরে বারবার অন্য মেজাজে ধরা দিয়েছেন মমতা। তবে এই প্রথম নয়, এর আগেও এমন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা। পাহাড়ে এর আগেও মোমো বানাতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকে এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া ক্ষমতাই তাঁকে বাংলার মেয়ে হিসেবে আমজনতার আপন করেছে।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...