Saturday, April 4, 2026

Today market price: আজকের বাজার দর

Date:

Share post:

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। সেই সঙ্গে লেয়ার মুরগি ২৭০ টাকা, দেশী সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

অন্যদিকে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি ৫০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, করোলা ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে প্রতি কেজি ৫০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা (আকারভেদে), মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আদা ও রসুনেরও দাম কেজি প্রতি কিছুটা বেড়েছে। বর্তমানে চাইনিজ আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, দেড় থেকে ২ কেজি ওজনের কাতলা ৩০০-৩৫০ টাকা; ২ থেকে ৪ কেজি ওজনের কাতলা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০-৩৫০ টাকা, গ্রাস কার্প ২৫০-৩০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কাইকা মাছের কেজি ৫০০ টাকা, আড় ৭০০-৮০০ টাকা, বাছা মাছ ৬০০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা, দেশি শিঙি এক হাজার টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা, চাষের শিং ৫০০ টাকা ও টাকি মাছ ৪৫০ টাকা।
খাসির মাংস – ৮০০ টাকা কেজি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...