Tuesday, March 17, 2026

জন্মদিনে ‘৭১-এর সিরিজে ফিরে গেলেন সানি

Date:

Share post:

ফিরে যান  ১৯৭০-৭১-এ। সেই সফরেই ক্রিকেট দুনিয়া জেনে গিয়েছিল লম্বা ইনিংস খেলার জন্য তিনি এসেছেন। সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম সিরিজ জয়।অজিত ওয়াদেকরের এই দলের এই সাফল্যে সেরা ভূমিকা নিয়েছিলেন সুনীল মনোহর গাভাসকর। জীবনের প্রথম সিরিজে চার টেস্টে গাভাসকর ৭৭৪ রান করেছিলেন। অভিষেক সিরিজে  এটাই কোনও ভারতীয়ের সর্বোচ্চ রান।

ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সঙ্গে সানির চিরকালীন লড়াই শুরু হয়েছিল সেই সিরিজ থেকে। তাঁর ৩৪টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১৩টিই এসেছে হাড় হিম করা ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের বিরুদ্ধে। ক্রেড-এর ‘দ্য লং গেমস সিরিজ’-এ রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী, কপিল দেব, মিতালি রাজ, আশিস নেহরা, কিরন মোরের পর এবার অংশ নিলেন গাভাসকরও। ৭৩তম জন্মদিন উপলক্ষে এই সাক্ষাৎকারে গাভাসকর ফিরে দেখলেন অর্ধ্ব শতক আগের ৭১-এর সেই সিরিজকে।

আরও পড়ুন- এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতী ৯৮ ! এই অধঃপতনের কারণ কী ?

সানি বলেন, ‘‘সেই সময় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ব্যাপারটা ছিল মনের কোণে লুকনো একটা আকাঙ্খা। অনেক ভারতীয় ক্রিকেটার এই স্বপ্ন দেখত”। গাভাসকর সেই সফরে পৌনে আটশো রান করার পর ওয়েস্ট ইন্ডিজে তাঁকে নিয়ে সাড়া পড়ে গিয়েছিল। ত্রিনিদাদের গায়ক লর্ড রিলেটর সানিকে নিয়ে একটা গান পর্যন্ত করে ফেলেছিলেন। ‘গাভাসকর ক্যালিপসো’ নামের সেই গান খুব হিট হয়েছিল। লিটল মাস্টার নামটাও এসেছিল সেই থেকে।

ওয়েস্ট ইন্ডিজে পরের সিরিজেও রান পেয়েছিলেন লিটল মাস্টার। করেছিলেন ৩৬০ রান। সেবার বিপক্ষে ছিলেন মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টসের মতো ফাস্ট বোলার। তাঁরাও সবে কেরিয়ার শুরু করেছিলেন। পরে বিশ্বত্রাস ফাস্ট বোলার হয়ে উঠেছিলেন। আর সানি হয়ে উঠেছিলেন দুনিয়ার সেরা ওপেনিং ব্যাটার।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...