Saturday, April 4, 2026

যোগী রাজ্যে সুরক্ষিত নয় সাংবাদিকরাও! প্রকাশ্যে চলল গুলি

Date:

Share post:

যোগী শাসিত রাজ্য সুরক্ষিত নয় সাংবাদিকরাও। এবার সাংবাদিকের কন্ঠরোধ করতেও হাত কাঁপলো না যোগী রাজ্যের দুষ্কৃতীদের। প্রকাশ্যে ভরা বাজারে দুই সাংবাদিকদের উপর গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার একটি বাজারে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই সাংবাদিক স্থানীয় একটি সংবাদপত্রে কর্মরত।


আরও পড়ুন:আজ থেকে বিনামূল্যে বুস্টার ডোজ কোথায় ও কিভাবে পাওয়া যাবে?


পুলিশ সূত্রের খবর, কালিয়ারি বাজার এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। যদিও কেন সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হল, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশ।

ঘটনা প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রণব শ্রীবাস্তব বলেছেন, ‘‘একটি হোটেলে বসেছিলেন দুই সাংবাদিক শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে। সে সময়ই বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়।’’ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...