Wednesday, June 24, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নয়, আজ সিপিএমের পলিটব্যুরো বৈঠক

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential election) ৪৮ ঘণ্টা আগে বসতে চলেছে সিপিআইএম পলিটব্যুরো বৈঠক(CPIM politburo meeting)। আজ, শনিবার একদিনের বিশেষ এই পলিটব্যুরো বৈঠকে (Politburo meeting)  বসছে সিপিএম (CPM)। যেখানে পার্টির মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের বৈঠকে সিপিএম কোনও প্রস্তাব দেবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠক থেকেই।

এদিকে, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার নামে সিলমোহর দেওয়ার ঘটনায় দলের নিচুতলার নেতা-কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিপিএমকে। এই পরিস্থিতি যাতে উপরাষ্ট্রপতি ভোটের ক্ষেত্রেও না হয়, আগেভাগেই তা সুনিশ্চিত করতে উদ্যোগী সিপিএম। তবে কোনওভাবেই বিজেপি বিরোধী ঐক্যের সেতুবন্ধনে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়ে যায়, সেটা নিয়েও হবে আলোচনা। তাই জয় পরাজয় মূল বিষয় নয়, রাষ্ট্রপতি নির্বাচনে সিপিএমে যাতে অন্তত ক্রস ভোটিং না হয়, তাও নিশ্চিত করতে চায় দল। সিপিএম নেতাদের দাবি, মূলত বিজেপি বিরোধিতাতেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

পাশাপাশি, আসন্ন বাদল অধিবেশনে সংসদের অন্দরে সিপিআইএমের ভূমিকা কী হবে, সে বিষয়ও এদিনের বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।


 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...