Friday, June 12, 2026

Corona update:  দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ বাড়াল মৃত্যুহার

Date:

Share post:

ফের করোনার (corona) চোখ রাঙানি, যতদিন যাচ্ছে দাপট দেখাচ্ছে করোনা (corona) ভাইরাসের চতুর্থ ঢেউ। গত ২৪ ঘন্টার রিপোর্ট বলছে সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা (death rate)।

স্কুল-কলেজ খুলে গেছে। বাসে, মেট্রোয়, ট্রেনে, স্টেশনে সেই চেনা ভিড়। দোকান-পাট, বাজারহাট গমগম করছে। বিনোদন পার্ক থেকে পর্যটন কেন্দ্র  আগের মতোই সরগরম। আর এইসবের মাঝেই একটু একটু করে ফের বাড়ছে করোনা! চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক(Health Ministry)। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য (Central Health Ministry and welfare) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।

অন্যদিকে বাংলাতেও বাড়ছে করোনা। স্বাস্থ্য দফতরের  পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দু দিনের রিপোর্ট চিন্তা বাড়াচ্ছে ডাক্তারদের। দৈনিক সংক্রমণ আজও ৩ হাজারের উপরে। মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যের বুকে সংক্রমনের শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে কলকাতা। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...