Sunday, June 14, 2026

নজরে ২১ জুলাইয়ের প্রস্তুতি: বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে থাকছে না তৃণমূল

Date:

Share post:

ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি। বাংলাজুড়েই চলছে প্রস্তুতি সভা-বৈঠক। সেই কারণে, সংসদে বাদল অধিবেশনের আগে স্পিকারের (Speaker) ডাকা সর্বদল বৈঠকে থাকছে না তৃণমূল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে জানালেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তৃণমূলের তরফে জানানো হয়েছে ‘‘২১ জুলাইয়ের প্রস্তুতির কারণে রাজ্যে ব্যস্ত থাকবেন সাংসদরা’’।

সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। রবিবার, সকাল ১১টায় সর্বদল বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রীও। তবে, সেখানেও উপস্থিত থাকবে না তৃণমূল। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল-সহ ২৪ টি বিল পেশ করতে পারে। এদিকে, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সেন্সরশিপ নিয়ে সরব হতে পারে বিরোধীরা। সব মিলিয়ে বাদল অধিবেশনে ফের অধিবেশন সরগরম হওয়া সম্ভাবনা।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...