Sunday, June 14, 2026

জগদ্দলে জুটমিল শ্রমিককে গুলি করে হত্যা, একই সঙ্গে ব্যাপক বোমাবাজি

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় জুটমিল শ্রমিককে(jute mill worker) গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দলের(jagaddal) সার্কাস ময়দানে। নৃশংস এই হত্যাকাণ্ডের(Murder) পাশাপাশি এই দিন সকালেও এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনা বন্দী হয়েছে সিসিটিভিতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চায়ের দোকানে চা খেতে এসেছিলেন বছর ২৪-এর ওই শ্রমিক। তখনই তার ওপর হামলা চালানো হয়। ঘিরে ধরে ব্যাপক মারধর করার পর গুলি করে হত্যা করা হয়। তবে কি কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।

নৃশংস এই হত্যাকান্ড ও ব্যাপক বোমাবাজির পর ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীর অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। জানা গিয়েছে, কয়েক বছর আগে জগদ্দলে একটি খুনের ঘটনার অভিযুক্তই এই খুনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও এই ঘটনায় কারা জড়িয়ে, প্রশ্নের উত্তরে কিছুটা এড়িয়ে সবাই জানে, এটা দুষ্কৃতিদের মধ্যে লড়াই বলেই উল্লেখ করেন অর্জুন সিং। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশ্বস্ত করা হয়েছে শীঘ্রই দোষীরা গ্রেফতার হবে।


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...