Saturday, June 20, 2026

তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, রবিবাসরীয় সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ। রবিবার, সকাল ১১টায় দিল্লিতে (Delhi) কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল (TMC)। ঐতিহাসিক ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি উপলক্ষ্যে বাংলাজুড়েই চলছে সভা-বৈঠক। সেই কারণে, সংসদে (Parliament) বাদল অধিবেশনের আগে ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবে না বলে প্রথমে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে জানায় তৃণমূল (TMC)। কিন্তু তৃণমূল সুপ্রিমোর নির্দেশ রবিবার সকালের বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তৃণমূলের তরফে জানানো হয়েছে বৈঠক সেরেই কলকাতায় ফিরবেন তিনি। ১৮ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিধানসভাতেই ভোট দেবেন।

বাদল অধিবেশনের আগে রবিবার, সকাল ১১টায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রীও। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল-সহ ২৪ টি বিল পেশ করতে পারে। এদিকে, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সেন্সরশিপ নিয়ে সরব হতে পারে বিরোধীরা। সব মিলিয়ে বাদল অধিবেশনে ফের অধিবেশন সরগরম হওয়া সম্ভাবনা।

আরও পড়ুন- বাড়ছে করোনা সংক্রমণ: জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের, কী বললেন তিনি

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...