Friday, June 5, 2026

NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী পদে চমক, জগদীপ ধনকড়ের নাম ঘোষণা নাড্ডার

Date:

Share post:

রাজ্যপাল হিসেবে বাংলায় এসে তৃণমূল সরকারকে পদে পদে আক্রমণ। সব বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত। সেই কারণেই কী তাঁর উপর আস্থা! শনিবার, সন্ধেয় রাজনৈতিক মহলে বড় চমক দিয়ে NDA-র উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম ঘোষণা করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন ধনকড়। সেখানে শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেন রাজ্যের রাজ্যপাল। শনিবার, দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে। তারপরেই তাঁর নাম ঘোষণা করেন জে পি নাড্ডা। বিজেপির সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

১৯৯০ সালে ধনকড় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন জগদীপ। ২০১৯ থেকে বাংলার রাজ্যপাল। এদিনে, সাংবাদিক বৈঠকে ধনকড়কে বারবার ‘কৃষক সন্তান’ বলে উল্লেখ করেন নাড্ডা। এখন বিরোধী জোট এই পদে কোনও প্রার্থী দেয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন- তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, রবিবাসরীয় সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...