Monday, April 6, 2026

কেরিয়ারের প্রথম একদিনের শতরানে ভারতকে সিরিজ দিলেন ঋষভ

Date:

Share post:

কেরিয়ারের প্রথম একদিনের শতরানে ভারতকে সিরিজ দিলেন ঋষভ পন্থ। ওল্ড ট্রাফোর্ডে তাঁর ব্যাটেই বিলেতের মাটিতে একদিনের সিরিজ জিতল রোহিত শর্মার ভারত। ১২৫ রান করে অপরাজিত ঋষভ। রবিবারও ছিল সেই ধুঁকতে থাকার কাহিনি। রোহিত, ধাওয়ান, বিরাটদের প্রস্থানের গাঁথা। সেখান থেকে ইংরেজদের সব স্বপ্নে জল ঢালল ঋষভ-হার্দিক জুটি। ম্যানচেস্টারে তাঁদের ১২৩ রানের পার্টনারশিপ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। একদিনের ক্রিকেটে প্রথম শতরান মাঠে রেখে এলেন হার্দিক। ৭১ রানে আউট হলেন। কিন্তু ঋষভ সেই ভুল করেননি। বরং মেন্টর মহেন্দ্র সিং ধোনির দেখানো পথেই হেঁটেছেন তিনি।

রবিবাসরীয় ম্যানচেস্টার থেকে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দল একজন ফিনিশারও পেয়ে গেল। তাঁর নাম ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড হোক বা ইংল্যান্ডের ম্যানচেস্টার – সব জায়গাতেই ঋষভ প্রমাণ করছেন এই ভারতীয় দলে তিনি একমাত্র ধোনির যোগ্য শিষ্য। ১১৩ বলে ঋষভ অপরাজিত ১২৫ রান করে। এরমধ্যে ডেভিড উইলির এক ওভারে ২১ রান।

টেস্ট ম্যাচে সিরিজ জেতা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে বাগে পেয়েও চুনকাম করা হয়নি। এদিন তাই ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ইংরেজদের ব্য়াট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুমরার বদলে মহম্মদ সিরাজ। পরিবর্তন বলতে এইটুকু। তাতেই শুরু থেকে আক্রমণাত্মক ভারতীয় ক্রিকেটাররা। সিরাজই ঝটকা দেওয়ার কাজ শুরু করেন। তারপর হার্দিকের ম্যাজিক। ২৪ রানে চার উইকেট নিয়ে তাদের মাটিতে ইংরেজ ব্যাটারদের শেষ করে দেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ৪৫ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ২৫৯ রানে অলআউট বাটলাররা। হার্দিকের চার উইকেটে পাশে উজ্জ্বল যজুবেন্দ্র চাহালের তিন উইকেট।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...