Thursday, June 25, 2026

রাজ্যের কলেজেগুলিতে বিপুল সংখ্যক ক্লার্ক নিয়োগ করবে উচ্চশিক্ষা দফতর

Date:

Share post:

এবার রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে উচ্চশিক্ষা দফতর। এই প্রথম রাজ্য কলেজ গুলিতে ক্লার্ক পদের নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন। আর সেই কারণে নিয়োগ বিধি তৈরি নিয়ে বিশেষভাবে সতর্কতা নিচ্ছে রাজ্য।গত ফেব্রুয়ারি মাসেই রাজ্য উচ্চ শিক্ষা দফতর আইন সংশোধন করে কলেজ সার্ভিস কমিশনকে রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদের নিয়োগের ক্ষমতা দিয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যে নিয়োগ বিধির খসড়া প্রস্তুত করেও ফেলেছে উচ্চ শিক্ষা দফতর। দ্রুত তা কলেজ সার্ভিস কমিশনকে পাঠানো হবে। তারপরই কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের জন্য ।
জানা গিয়েছে, দুটি পর্যায় পরীক্ষা হবে এই নিয়োগের জন্য। মূলত কলেজগুলিতে হেড ক্লার্ক, একাউন্টেন্ট, গ্রুপ সি, গ্রুপ ডি এই পদ গুলিতে নিয়োগ হবে। তার জন্য নিয়োগের যোগ্যতাও আলাদা আলাদা রাখা হয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষা ওয়েমার সিট এ হবে। দ্বিতীয় পর্যায়ে হবে ইন্টারভিউ ও একাডেমিক স্কোর মূল্যায়ন। তবে সেক্ষেত্রে প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই সেই প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউ এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ নম্বর। একাডেমিক স্কোর কেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।এই নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই কমিশন দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...