Friday, June 26, 2026

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পেয়েছেন, তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জানালেন নিত্যানন্দ রাই

Date:

Share post:

পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার নাম বদলের প্রস্তাব পেয়েছেন। কিন্তু এই বিষয়ে এখন কী সিদ্ধান্ত হয়েছে, তা জানালেন না স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai)। মঙ্গলবার, লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাব তাঁরা পেয়েছেন। বাংলা, ইংরেজি এবং হিন্দিতে-তিনটি ভাষাতে রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সরাসরি জানাননি মন্ত্রী।

এদিন, তৃণমূল (TMC) সাংসদ সাজদা আহমেদ (Sajda Ahmed) লোকসভায় জানতে চান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেশের বিভিন্ন শহরের নাম বদলাতে চেয়ে যে প্রস্তাব জমা পড়েছে সে বিষয়ে তারা কী পদক্ষেপ করছে? পাশাপাশি, ঐতিহ্যবাদী জায়গার নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনওরকম বদল কেন্দ্র এনেছে কি না তাও জানতে চাওয়া হয়।

জবাবে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে শহরের নাম বদলানোর যত প্রস্তাব তাঁদের কাছে এসেছিল তার সবকটিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর নির্দেশিকাতেও কোনও বদল আনেনি কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাবও তাদের কাছে এসেছে হলে জানান নিত্যানন্দ। যদিও ওই প্রস্তাব নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে তা জানায়নি স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন- প্রস্তুতি দেখতে ধর্মতলায় একুশের মঞ্চে অভিষেক, ঘুরে দেখলেন অস্থায়ী ক্যাম্পগুলিও

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...