Friday, June 26, 2026

ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগ অনিশ্চিত! অগ্নিপথ মামলা শুনবে দিল্লি হাই কোর্ট

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ। এমনিতেই কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনার তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়মিত নিয়োগ বন্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে সেনায় স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরুর দাবিতে একটি আবেদন জানানো হয়েছিল দিল্লি হাই কোর্টে। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ প্রস্তুতি দেখতে ধর্মতলায় একুশের মঞ্চে অভিষেক, ঘুরে দেখলেন অস্থায়ী ক্যাম্পগুলিও
দিল্লি হাইকোর্টে আবেদনকারী রাহুল জানিয়েছেন , ২০২০ সালের জুলাই মাসে হরিয়ানার সেনা নিয়োগ কেন্দ্রের একটি বিজ্ঞাপন অনুযায়ী তিনি সৈনিক পদের জন্য আবেদন করেছিলেন। ওই পদ ছাড়াও অন্যান্য প্রার্থীরা সেনাবাহিনীতে প্রযুক্তিগত বিভাগ, নার্সিং সহকারী, ভেটেরিনারি, ক্লার্ক, স্টোর কিপার-সহ বিভিন্ন বিভাগে চাকরির জন্য আবেদন জানান। শারীরিক সক্ষমতা এবং মেডিক্যাল পরীক্ষাও হয়ে গিয়েছিল। কিন্তু সেই নিয়োগ আজও হয়নি।
অগ্নিপথ প্রকল্পে ‘চুক্তিভিত্তিক সেনা’ নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় সশস্ত্র বাহিনীতে স্থায়ী নিয়োগে পাকাপাকি ইতি টানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...