Tuesday, March 17, 2026

কারা জড়িত পাচারে? সময় মতো অডিও ক্লিপ প্রকাশ করব: বিস্ফোরক মন্তব্য অভিষেকের

Date:

Share post:

গরু-কয়লা পাচার নিয়ে কারা কাদের সঙ্গে যোগাযোগ রেখেছে? ফোনে কী কথা বলেছে?- সব অডিও ক্লিপ আছে। সময় মতো প্রকাশ করব। বুধবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ইডি-র তলব বিষয়ে অভিষেকে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সব বিরোধীদেরই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক। বলেন, তাঁর কাছে সব তথ্য আছে। কারা, কারা পাচারে যুক্ত, কী কথোপকথন হয়েছে- তার সব অডিও ক্লিপ (Audio Clip) তাঁর কাছে আছে। তবে, তাঁর কথায়, পলিটিক্সে টাইমিংটাই আসল। সেই সময়ের অপেক্ষায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, সেই তথ্য প্রকাশ্যে এলে আসল অভিযুক্তদের শ্রীঘরে ঠাঁই হবে।

অভিষেকের কথায়, নারদায় যাঁদের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁরা বিজেপিতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের জেলের ভিতর থাকা উচিত। আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বিরোধীদের হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার।

এদিন ধর্মতলার একুশের মঞ্চের পাশাপাশি, যেসব জায়গায় তৃণমূলের কর্মী-সমর্থকরা রয়েছেন সেই জায়গাগুলি ঘুরে দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...