Sunday, April 5, 2026

বিমান বিভ্রাট! মাঝ আকাশে প্লেনের কাচে চিড়, জয়পুরে জরুরি অবতরণ

Date:

Share post:

গত কয়েকদিন ধরে বিমানের গণ্ডগোলের (Airplane turbulence) জেরে একের পর এক খবর শিরোনামে। ফের সেই বিমান বিভ্রাট! সূত্র মারফত জানা যায়, মাঝ আকাশে উড়ানের সময় দিল্লি থেকে গুয়াহাটিগামী (Delhi to Guwahati) একটি বেসরকারি সংস্থার বিমানের সামনের কাচে চিড় ধরা পড়ে। তড়িঘড়ি বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন চালক। অত্যন্ত তৎপরতার সঙ্গে জয়পুরে (Jaipur) বিমানটিকে নামান হয়।

সূত্রের খবর, ‘গো ফার্স্ট’ (go first) নামের সংস্থাটির ‘এ৩২০- নিও’ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। জানা যায় মাঝ আকাশে উড়ানের সময় দিল্লি থেকে গুয়াহাটিগামী ওই বিমানের সামনের কাচে চিড় নজরে আসে কর্তব্যরত বিমান কর্মীদের। এরপরই বিমানটিকে আপৎকালীন ভিত্তিতে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই জরুরি অবতরণ করে ‘এ৩২০- নিও’ । এই বেসরকারি সংস্থার বিমানের গণ্ডগোলের ঘটনা নতুন কিছু নয়। এই নিয়ে গত দু’দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। এর আগে মঙ্গলবার মুম্বই থেকে লেহ্‌ এবং শ্রীনগর থেকে দিল্লিগামী উড়ানেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। সেই দুটিও ‘গো ফার্স্ট’ (go first)-এর বিমান ছিল। আপাতত দুটি বিমানকেই বসিয়ে দেওয়া হয়েছে বলে ডিজিসিএ (DGCA) সূত্রে খবর।


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...