Friday, April 3, 2026

Kolkata: শহরের বুকে অগ্নিকাণ্ড, ভরদুপুরে ভবানীপুরের দোতলা বাড়িতে আগুন

Date:

Share post:

শহরের বুকে ফের অগ্নিকাণ্ড (Fire incident)। পুজো চলাকালীন মোমবাতির শিখা থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনা ভবানীপুরের (Bhawanipur) রূপচাঁদ মুখার্জি লেনের একটি বাড়ির। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন (Fire engine)। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের অঘটন ঘটেনি। তবে এভাবে অগ্নিকান্ডের (Fire incident)ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর ১২ট নাগাদ দোতলা বাড়ির ছাদে আচমকাই আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির লোকেদের নিরাপদে বাইরে নিয়ে আসে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পৌঁছে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়িটির উপরের তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়াতে শুরু করলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই এলাকায় পাশাপাশি বাড়িতে বহু মানুষের বসবাস। আগুন লাগার পর আতঙ্কে তাঁরা সকলেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়ির লোকেরা বলছেন ছাদে পুজো চলছিল। সেখানে মোমবাতির শিখা থেকেই অসাবধানতা বশত আগুন ছড়ায়। এ দিন ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই অগ্নিকাণ্ড-এর কবলে পড়া বাড়িটিকে খালি করে দেন দমকল কর্মীরা। কোথাও কেউ আটকে রয়েছেন কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...