Friday, June 26, 2026

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তালিকায় ভারতের স্থান কত?

Date:

Share post:

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। অতিমারি পর্বে পাসপোর্ট থাকলেও অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর বিধিনিষেধ ছিল। তবে যখন অতিমারির প্রকোপ থেকে গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেইসময় ইউরোপীয় দেশগুলিকে পিছনে ফেলে শক্তিশালী পাসপোর্ট হিসাবে জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার নাম উঠে এসেছে। অভিবাসন পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে জাপানের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে অবাধে প্রবেশ করা যাবে। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে ১৯২ টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিকে রাশিয়ান পাসপোর্ট এই তালিকায় ৫০তম স্থানে রয়েছে। এই পাসপোর্ট দিয়ে নির্ঝঞ্ঝাটে ১১৯টি দেশে প্রবেশ করা যাবে।

আরও পড়ুন:ভুটানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

অতিমারির ঢেউ কাটিয়ে বিশ্বের এই তালিকায় চিনও ৬৯তম স্থানে রয়েছে। ভিনা পাসপোর্ট দিয়েও সহজভাবে ৮০টি দেশে প্রবেশ করা যাবে। কিন্তু এই তালিকায় বিশ্বের নিরিখে আফগানিস্তানের পাসপোর্ট অনেকটাই কম শক্তিশালী। ১১২তম স্থানে রয়েছে আফগানিস্তান এবং ৮৭তম স্থানে রয়েছে ভারতও। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেইলিন বিবৃতিতে বলেন, “ভ্রমণের স্বাধীনতা পুনরুদ্ধার হতে সময় লাগবে।”

২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী এশিয়ান দেশগুলি বিশ্বের ১০টি সর্বাধিক গৃহীত পাসপোর্টের মধ্যে স্বীকৃত হয়েছিল। এই ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির আধিপত্য অনেকটাই কমেছে। তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে রয়েছে জার্মানি।

হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্বের নাগরিকত্বের মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। কোন দেশ ভিসা অবাধে পায় অথবা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ সুবিধা দেয়, সেই তথ্য তুলে ধরে এই সংস্থা। ব্রিটেন এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং এই পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিনে মার্কিন পাসপোর্ট দিয়ে ১৮৬টি দেশে প্রবেশ করা যাবে।



 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...