Friday, June 19, 2026

Singer Zubeen Garg: অসমে গুরুতর অসুস্থ জুবিন গর্গ, এয়ার অ্যাম্বুল্যান্সে স্থানান্তরিত করার চেষ্টা

Date:

Share post:

বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। আজ বুধবার সকালে অসমের ডিব্রুগড়ের (Debrugarh of Assam) হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তড়িঘড়ি তাঁকে ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আই সি ইউ -তে (ICU) চিকিৎসাধীন।

অসুস্থ সঙ্গীত শিল্পী তথা মিউজিক কম্পোজার জুবিন গর্গ (Zubeen Garg), উদ্বিগ্ন অসম সরকার (Assam Government)। জুবিন গর্গের অসুস্থতা নিয়ে খোঁজ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। তিনি ডিব্রুগড়ের ডেপুটি কমিশনারকে চিকিৎসা ব্যবস্থায় সমস্ত রকমের সহায়তার নির্দেশ দিয়েছেন। আজ সকালেই বাথরুমে পড়ে গিয়ে শিল্পী আহত হয়েছেন। আপাতত তিনি অসমেই আছেন, তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাঁকে চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance) প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী কেশব মোহান্ত। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিছুদিন আগেই বাংলার বুকে অনুষ্ঠান করার পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন বিখ্যাত গায়ক কেকে (KK)। তারপর তাঁর মৃত্যু হয়। আজ জুবিনের দুর্ঘটনায় শঙ্কিত তাঁর অনুরাগীরা । প্রত্যেকেই প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...